January 31, 2026, 5:13 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে টমটমে চাঁদাবাজি: ড্রাইভার শ্রমিকের মানববন্ধন

প্রতিবেদকের নাম 460
নিউজ আপঃ Wednesday, November 20, 2019

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজার থেকে শাহপুর বাজার পর্যন্ত রাস্তায় চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিকরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে রতনপুর বাজারে টমটম কল্যাণ সমিতি’র উদ্যোগে শত শত টমটম শ্রমিক মানববন্ধন করে।

প্রায় ঘণ্টা ব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাছিম উদ্দিন চৌধুরী, মনা মিয়া, বিল্লাল মিয়া, আব্দুর রহিম, আলী আহাম্মদ, আল আমিন, ফয়সল প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, টমটম নিয়ে নয়াপাড়া গেলে নোয়াপাড়া এলাকার নুরু নামে একজন ও সহযোগী রিপন টমটম চালকদের কাছে চাঁদা দাবি করে। টাকা না দিলে গালিগালাজ করে। নুরু ও রিপনের যন্ত্রণায় টমটম চালকরা অতিষ্ঠ হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ প্রসঙ্গে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, পরিবহন শ্রমিকরা একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share