April 11, 2026, 11:09 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ভারতের বিদ্যুতের গ্রিডে ‘চীনা’ সাইবার হামলা

ডেস্ক রিপোর্ট 290
নিউজ আপঃ Thursday, April 7, 2022

ভারতের বেসরকারি একটি সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে লাদাখসংলগ্ন পাওয়ার গ্রিডগুলোর নেটওয়ার্কে হ্যাকারদের অনুপ্রবেশ লক্ষ করেছে তারা। সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করে।

চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন হ্যাকাররা আট মাস ধরে লাদাখের কাছে ভারতীয় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলো টার্গেট করেছে। বেসরকারি গোয়েন্দা সংস্থার রিপোর্টে সামনে এসেছে এমন সব তথ্য।

যদিও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, চীনের এই সাইবার আক্রমণ সফল হয়নি। পূর্ব লাদাখ সীমান্তে দীর্ঘদিন ধরেই ভারত ও চীনের মধ্যে অস্থিরতা রয়েছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছিলেন।

তিনি কথা বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে।

বেসরকারি সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে লাদাখসংলগ্ন পাওয়ার গ্রিডগুলোর নেটওয়ার্কে হ্যাকারদের অনুপ্রবেশ লক্ষ করেছে তারা। হ্যাকারদের টার্গেটে ছিল ভারতীয় সাত রাজ্যের পাওয়ার গ্রিড। চীনা হ্যাকাররা মূলত নিশানা করেছিল উত্তর ভারতের কাছে ভারত-চীন সীমান্তের কাছাকাছি পাওয়ার গ্রিডগুলো।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, গত বছর আগস্ট থেকে মার্চ মাসের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছিল। তদন্তে জানা গেছে, ভারতীয় লোড ডেসপ্যাচ সেন্টারগুলোর ডেটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চীনা রাষ্ট্রনিয়ন্ত্রিত কমান্ড ও কন্ট্রোল সার্ভারগুলোতে পাঠানো হয়েছে। সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছে, এসব তথ্য আগেই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি চীনা হ্যাকারদের সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে সতর্কও করা হয়েছিল।

তবে ভারতের বিদ্যুৎমন্ত্রী কে সিং সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, লাদাখের কাছে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রগুলো যে চীনা হ্যাকারদের টার্গেটে পড়তে পারে, তা সম্পর্কে কেন্দ্রীয় সরকার আগেই অবগত ছিল। দুবার সেগুলো টার্গেট করা হয়েছিল। কিন্তু চীনা হ্যাকারদের প্রচেষ্টা সফল হয়নি বলেও জানিয়েছেন তিনি। গোয়েন্দা সংস্থার তথ্যমতে, চীনা রাষ্ট্রনিয়ন্ত্রিত হ্যাকাররা বর্তমানে খুবই শক্তিশালী। চীনের হ্যাকাররা সংশ্লিষ্ট অবকাঠামোগুলোর আশপাশের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিল।

বিশ্বজুড়ে সাইবার আক্রমণের পরিমাণ বাড়ছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে লক্ষাধিক মানুষ একটি বড় গ্যাস পাইপলাইনে ব়্যানসমওয়্যার হামলায় আক্রান্ত হয়েছে। অস্ট্রেলিয়াও এ-জাতীয় সাইবার হামলার মুখোমুখি হয়েছিল।

ভারত ও চীনের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ কিলোমিটার সীমান্ত। যার অধিকাংশ এলাকা চীনের বিরূপ আচরণের শিকার। এর মধ্যেই চীনা হ্যাকারদের আচরণ সমস্যা আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share