March 12, 2026, 2:34 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বেনাপোলে থেকে ৩ কোটি টাকার স্বর্ণ ও ১২ হাজার ডলার সহ আটক-৪

প্রতিবেদকের নাম 480
নিউজ আপঃ Saturday, November 2, 2019

মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর) প্রতিনিধিঃবেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ৩ কোটি ০৬ লাখ ৮৪ হাজার টাকার ৬৯ পিছ স্বর্নের (৬ কেজি ১৮৫ গ্রাম) বার ও নগদ ১২ হাজার মার্কিন ডলার সহ ৪ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোর ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বিজিবির অভিযানে স্বর্ণ, ডলার সহ ৪ জন আটক হয়।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের হাসু চৌধুরীর ছেলে মোবিন চৌধুরী (৫৬) পোড়াবাড়ি নারানপুর গ্রামের আকবার আলীর ছেলে নুরুল ইসলাম (৩৬) ডলার সহ আটককৃতরা হলেন একই থানার পুটখালী গ্রামের মহিউদ্দিন এর ছেলে রফিকুল ইসলাম (৩৫) একই গ্রমের শহিদুলের ছেলে আব্দৃুর রাজ্জাক।

যশোর ৪৯ বিজিবির উপ- পরিচালক ফারুক হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সাদিপুর গ্রামের বেলতলা মোড় থেকে মোবিন চৌধুরী নামে একজনকে ৪৯ পিছ স্বর্নের ( ৩ কেজি ৮৫০ গ্রাম) বার সহ আটক করা হয় । সে সাইকেলে নিয়ে স্বর্ণ বহন করছিল। এরপর যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্ট থেকে একটি লোকাল বাস তল্লাশি করে নুরুল ইসলাম নামে একজনকে ২০ পিছ স্বর্ণের ( ২ কেজি ৩৩৫ গ্রাম) বার সহ আটক করা হয়। নুরুল অভিনব কায়দায় পায়ে আ্যাংলেটের মধ্যে করে যশোর থেকে বেনাপোল এর দিকে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৩ কোটি ০৬ লাখ ৮৪ হাজার ২৫ টাকা। আটককৃতদের মামলা দিয়ে স্বর্ণ সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অপদিকে পুটখালী ২১ বিজিবি ক্যাম্পের সুবেদার মশিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী মসজিদ বাড়ি চেকপোষ্ট থেকে রফিকুল ও রাজ্জাককে আটক করা হয়েছে। তারা ভারত থেকে চোরাইপথে ডলার এনে পাচার করছিল বলে তিনি জানান। আটককৃতদের ডলার সহ বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য মোবিন এর আগে ৫২ পিছ স্বর্ণ সহ বেনাপোল এর কাগজপুকুর এলাকায় বিজিবির কাছে আটক হয়েছিল। স্ইে মামলায় সে জামিনে এসে আবারও স্বর্ন পাচার কাজে লিপ্ত রয়েছে। তবে মামলা এখনো চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share