April 11, 2026, 9:22 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বুড়িমারী স্থলবন্দরের ৭ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি 276
নিউজ আপঃ Thursday, April 28, 2022

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর পবিত্র শবে কদর, মে দিবস, পবিত্র ঈদ- উল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ মোট সাত দিন বাংলাদেশ-ভারত-ভুটান ত্রিদেশীয় ব্যবসা-বাণিজ্যের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছুটির ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার(২৮ এপ্রিল) দুপুরে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বুড়িমারী স্থলবন্দর সাত দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।

বুড়িমারী স্থলবন্দর সুত্র জানায়, পবিত্র শবে কদর ৩০ এপ্রিল , মে দিবস ০১ মে ও পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সকল সদস্য গনের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হয় পবিত্র শবে কদর, মে দিবস ও পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে আগামী শনিবার (৩০ এপ্রিল ) থেকে বৃহস্পতিবার (০৫ মে) পর্যন্ত ছয় দিন ও শুক্রবার (০৬ মে) সাপ্তাহিক ছুটিসহ সাতদিন আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকিবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ( সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশন বন্ধ থাকার বিষয়ে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, বুড়িমারী বিজিবি কমান্ডার, লালমনিরহাট চেম্বার অফ কমার্স, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংড়াবান্ধা স্থল শুল্ক স্টেশন কাস্টমস, চ্যাংড়াবান্ধা আমদানি- রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন,এক্সপোটার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোটার অ্যাসোসিয়েশনকে একটি চিঠি দিয়েছেন। এ কারণে বুড়িমারী স্থলবন্দর দিয়ে এ সময় আমদানি- রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সি অ্যান্ড এফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুরজ্জামান ছায়েদ বলেন, পবিত্র শবে কদর , মে দিবস ও পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীদের সিন্ধান্ত অনুযায়ি বুড়িমারী স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ সাতদিন বন্ধ থাকবে। তবে আগামী শনিবার (০৭ মে) সকাল ৯টা থেকে যথারিতি নিয়মে আবারো আমদানি- রপ্তানি কার্যক্রম শুরু হবে।,

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ -পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন,“ বুড়িমারী স্থলবন্দরে আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকিবে। এ সময় দুই দেশের পাসপোর্ট যাত্রী যাতায়ত করতে পারবে।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) বুড়িমারী স্থলবন্দরে কাস্টমসের সহকারী কমিশনার জে এম আলী বলেন,ব্যবসায়ী ও পরিবহণে নিযুক্ত ব্যক্তিরা আমদানি- রপ্তাানি না করলে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের এ সময় কাস্টমস কার্যালয় খোলা থাকবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share