February 8, 2026, 7:06 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বিরামপুরে বিপুল ভোটে নৌকার বিজয়

আর. কে. উসমান আলী, দিনাজপুর থেকে 308
নিউজ আপঃ Sunday, January 17, 2021

দিনাজপুরের বিরামপুর পৌর মেয়র পদে সাবেক পৌর চেয়ারম্যান আক্কাস আলী মেয়র পদে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।এবার তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেন। এর আগেও তিনি ওই পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন কমিশনের ফলা ফলে নৌকার প্রার্থী আক্কাস আলী পেয়েছেন ১৫৩৮৩ ভোট, ধানের শীষের প্রার্থী মোঃ হুমায়ুন কবির পেয়েছেন১৮০৪ এবং সতন্ত্রপ্রার্থী এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার পেয়েছেন ৮৬৮৬, সতন্ত্রপ্রার্থী আজাদুল ইসলাম আজাদ পেয়েছেন ১৪১৫ ভোট।

শনিবার রাত ৮ টায় উপজেলা কনফারেন্স হলরুমে সহকারি রির্টানিং অফিসার সামসুল আযম ফলাফল ঘোষনা করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬ কেন্দ্রে ১০৫ টি বুথে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষ হয়।এবার বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এছাড়াও নয়টি ওয়ার্ডের বিপরীতে ৩২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী,বিরামপুর পৌরসভার নির্বাচনে পৌরসভায় ভোটার রয়েছেন ৩৬ হাজার ৬৫৮ জন। তাদের মধ্যে ১৭ হাজার ৯৫২ পুরুষ এবং ১৮ হাজার ৭ শ ০৬ জন মহিলা ভোটার রয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share