February 13, 2026, 12:38 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বাঘায় গৃহবধু ধর্ষণ মামলার আসামী নাটোরে গ্রেফতার

প্রতিবেদকের নাম 406
নিউজ আপঃ Friday, October 9, 2020

বাঘা উপজেলা প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা থানা পুলিশ এক অভিযান চালিয়ে গৃহবধুকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলার এক আসামী বাদশা আলম নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর)  দিবাগত রাতে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে  গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানায়, বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার এক গৃহবধুর স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করার কারণে তাকে ঠিকভাবে দেখভাল করতেন না। আর এ  দারিদ্রতার সুযোগে ওই গৃহবধুর সঙ্গে পরকিয়া প্রেমে লিপ্ত হন তুলশিপুর গ্রামের ইদ্রিশ আলীর ছেলে মুদি দোকানদার বাদশা আলম। এরপর বিয়ের প্রতিশ্রুতি প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারিরিক সম্পর্ক গড়ে তুলেন। সম্পর্ক চলার এক পর্যায় ওই নারী অন্ত:সত্বা হয়ে পড়েন। অন্ত:সত্বা হওয়ার পর থেকে গৃহবধু প্রেমিক বাদশা আলমকে বিয়ের জন্য বার বার চাপ দিতে থাকেন। কিন্তু বাদশা আলম এ বিয়েতে রাজী না হওয়ায় নিরুপায় হয়ে গৃহবধু   গত ২৯ সেপ্টেম্বর বাঘা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামী বাদশা আলম আত্বগোপন করেন। বাঘা থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান গোপন সংবাদের ভিত্তিতে তার  নেতৃত্বে বৃহস্পতিবার রাতে বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া এলাকা থেকে আসামী বাদশা আলমকে গ্রেফতার করেন।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষন মামলার আসামী বাদশা আলমকে গ্রেফতার করার হয়েছে। শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share