February 15, 2026, 2:26 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় শতশত যানবাহন 

এ কে আজাদ  রাজবাড়ী 229
নিউজ আপঃ Wednesday, March 2, 2022

দেশের অন্যতম নৌরুট রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের ওরস মাহফিল শেষ হওয়ার পর দিনও যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। ফলে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাচ্ছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
সরেজমিনে বুধবার (২ মার্চ) সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায় ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার অংশে যানবাহনের দীর্ঘ লাইন।

উল্লেখ্য গত মঙ্গলবার (১ মার্চ) ভোরে বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হওয়া তিন দিনব্যাপী ওরস শেষ হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা বাস, মাইক্রোবাসে করে সেখানে অংশ নেন। ওরস শেষ হওয়ায় এক দিন পরেও তারা আবার একযোগে ফিরতে শুরু করেছেন। পাশাপাশি পণ্যবাহী ট্রাকেরও চাপ রয়েছে। এসব কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটের দৌলতদিয়া ঘাটে বুধবার সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

 

 

ঘাট এলাকায় একাধিক যাত্রীদের সাথে কথা হলে তারা বলেন,  আজ বুধবার ভোর থেকে ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছি। ঘাটে ওরস ফেরত গাড়ির চাপ থাকায় এই ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ট্রাকচালক মনির বলেন , বেনাপোল থেকে মঙ্গলবার  বিকেল ৩টার দিকে ছেড়ে এসে দৌলতদিয়ায় সিরিয়ালে আটকে আছেন। কখন ফেরি পাবেন বলতে পারছেন না। তার মতো বহু ট্রাক নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আছে।

 

 

দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৯টি ফেরি চলাচল করছে। ওরস শরীফের যানবাহন একযোগে আসায় সিরিয়াল তৈরি হয়েছে। তবে দ্রুত চাপ কমে যাবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share