April 7, 2026, 6:46 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজ রাজশাহীতে

ডেস্ক রিপোর্ট 271
নিউজ আপঃ Friday, April 15, 2022

রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ২ টা ৪০ মিনিটে এ রেকর্ড করা হয়। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুস সালাম জানান, শুক্রবার দুপুর ২টার ৪০ মিনিটে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিকাল ৩টার দিকেও একই তাপমাত্রা ছিল। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে বলেও জানান তিনি।

রাজশাহীতে চলতি মৌসুমে এটিই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে মানবদেহে। ডায়রিয়া, জন্ডিস, উচ্চরক্তচাপসহ অন্যান্য রোগের প্রকোপ যেমন বাড়ছে, তেমনি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে অনেকে। তীব্র গরমে স্বাভাবিক জীবনযাত্রা নাকাল হয়ে পড়েছে। এতে করে হাঁপিয়ে উঠেছে পশু-পাখিরাও।

 

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, ২০০০ সালে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২০১৪ সালের ২৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি অতিক্রম করেনি। এরআগে ১৯৪৯ সালে দেশে তাপমাত্রার রেকর্ড শুরু হয়। এর মধ্যে ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা এখনো দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বলে পরিসংখ্যানে উল্লেখ রয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share