February 15, 2026, 8:18 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

“জন সমুদ্রে ভাসছে নৌকা” বসুন্দিয়ার জনসভায় চেয়ারম্যান রাসেল’র জয়-জয়াকার,

বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি 237
নিউজ আপঃ Tuesday, December 28, 2021

যশোর সদরের বসুন্দিয়ায় গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে আসন্ন ৫জানুয়ারি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

যশোর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন ১৫নং বসুন্দিয়ার নৌকার মাঝি তরুন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলের বিজয় নিশ্চিত করতে ভোটের মাধ্যমে সর্বাত্নক চেষ্টা করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার কথা ব্যক্ত করেন। বিগত ৫বছরে রিয়াজুল ইসলাম খান রাসেল এর সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। যে কারণে দলমত নির্বিশেষে আবারও বসুন্দিয়া বাসীর প্রতি রাসেলকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করতে উদাত্ত আহবান জানানো হয়।

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর উপস্থাপনায় জনসভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি অহিদুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক রোজী ইসলাম, বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। বক্তব্য রাখেন বসুন্দিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল সহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share