March 11, 2026, 1:29 am
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ছাএলীগ নেতার হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন।পটিয়া কোলাগাঁও ইউনিয়নে।

প্রতিবেদকের নাম 514
নিউজ আপঃ Monday, December 3, 2018

হাজি জসিম উদ্দিন —————————
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল উদ্দীন আকবর নিহত হয়েছেন। ওই এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সোমবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে কোলাগাঁও টেক এলাকায় দু’পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন জামাল উদ্দীন আকবর। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন।
নিহত জামাল উদ্দীন আকবর স্থানীয় কোলাগাঁও ইউনিয়নের মৃত ইয়াসিন আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পটিয়ায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার রাত ৮টার দিকে কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জামাল উদ্দীন আকবর একটি মেজবানের দাওয়াত শেষে বাড়ি ফিরছিলেন। পথে কোলাগাঁও টেক এলাকায় প্রতিপক্ষের লোকদের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীনুরের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন।
, ‘রাত সাড়ে ১০টার দিকে জামাল উদ্দীন আকবর নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পিঠ, অণ্ডকোষ ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share