April 13, 2026, 2:37 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

খেপুপাড়া দলিল লেখক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি সালাম, জসিম সম্পাদক

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 281
নিউজ আপঃ Sunday, October 10, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতি লিমিটেড এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার সকাল ১০ টা থেকে বিকাল  ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ত্রতে চেয়ার মার্কা নিয়ে সভাপতি পদে আলহাজ¦ মো.আ.সালাম হাওলাদার ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ফজলুর হক মৃধা মোটর সাইকেল মার্কায় ৪০ ভোট পেয়েছে। মোরগ মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে জসিম পারভেজ ৫৮ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রাথী মাসুদ খান বকু আপেল মাকার্য়  ৪৮ ভোট পেয়েছে।

খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির সূত্রে জানা যায়, সভাপতি পদে তিন জন,সাধারণ সম্পাদক পদে তির জন প্রতিদ্বন্দীতা করেছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দীতায় সহ-সভাপতি সরদার মো. মোস্তফা আহম্মেদ ও পরিচালক পদে মো.মুনসুর, মো.জসিম উদ্দিন, আলমগীর হোসেন, আনিচুর রহমান, মো.নুর আল-আমিন শিকারি ও মনিরুজ্জান মোট ছয় জন নির্বাচিত হন।

খেপুপাড়া দলিল লেখক সমিতির নির্বাচিত সভাপতি আলহাজ¦ মো.আ.সালাম হাওলাদার বলেন, বিপুল ভোটের ব্যবধানে আমাকে সভাপতি নির্বাচিত করায় সমিতির সকল সদস্যদের প্রতি আমি চির কৃর্তজ্ঞ ও আন্তরিক মোবারক বাদ জানাই। এই সমিতির উন্নয়নের জন্য সদস্যদের নিয়ে কাজ করে যাবো। সমিতির সদস্যদের আপদ কালীন ও মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক অনুদান দেয়া হবে।

খেপুপাড়া দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন কমিটির প্রধান উপজেলা সমবায় অফিসার মো.ফরিদ আহম্মেদ বলেন, অবাধ, সুষ্ঠ সুন্দও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এ সমিতির  মোট ভোটার ১১৮ জন। এর মধ্যে ১১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে সভাপতি পদে ১টি ও সম্পাদক পদে ১টি ভোট বাতিল হয়েছে। নির্বাচিত কাযর্নির্বাহী কমিটির মেয়াদকাল তিন বছর।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share