April 10, 2026, 8:00 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 447
নিউজ আপঃ Saturday, May 1, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিক না পাওয়ায় উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর গ্রামের কৃষক ইয়ামিন পড়েছেন চরম বিপাকে। তার ক্ষেতের ধান ক্ষেতেই ঝড়ে যাওয়ার আশংকা হয়েছে। শনিবার সকালে বিপদগ্রস্থ ওই দরিদ্র কৃষকের পাশে দাঁড়িয়েছে মহিপুর থানা ও সদর ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মী। তারা ৫ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে কৃষক ইয়ামিন খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ ধান কাটা কর্মসূচিতে অংশ নেন মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি সোয়াইব খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সাধারণ সম্পাদক রুবেল হাসান সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মহিপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা ছাত্রলীগ কর্মীরা ওই দরিদ্র কৃষকের ৫ বিঘা জমি ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। এ কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share