April 14, 2026, 1:13 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আশুলিয়া ইউপি চেয়ারম্যানসহ চার জনের নামে মিথ্যা মামলার অভিযোগ।

প্রতিবেদকের নাম 220
নিউজ আপঃ Tuesday, August 25, 2020

নিজস্ব প্রতিবেদক, সাভার :

আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহাবউদ্দিন মাদবরসহ ৪ সাংবাদিককের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা করেছেন কথিত যুবলীগ নেতা রাজু আহমেদ।

সম্প্রতি,সাভার ও আশুলিয়া (ঢাকা- ১৯) আসনের এমপি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান কে কুটুক্তি ও একাদশ জাতীয় নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করে ।তার এমন একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে । আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কথিত এই যুবলীগ নেতার উপর খুদ্ধ হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে ও দোষীকে আইনের আওতায় আনার জন্য আশ্বস্ত করেন ক্ষুব্ধ নেতাকর্মীদের । পরে আশুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: সাহাবউদ্দিন মাদবর গত ২০ জুন ত্রাণ প্রতিমন্ত্রী কে কটুক্তি ও তার সম্মানহানি করার অভিযোগে আশুলিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলা নং ৫০।
                                                     
এরই প্রেক্ষিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে রাজুর বিরুদ্ধে সংবাদ প্রচার হয়। এই সংবাদ প্রচার কারি সাংবাদিকদের বিরূপ টার্গেট করে অভিযুক্ত রাজু আহমেদ। সংবাদ প্রচারের পর পরই তাদের ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল কথিত এই যুবলীগ নেতা। এর জের ধরে গত ১৩ আগস্ট সাইবার ট্রাইব্যুনাল আদালতে ত্রাণ প্রতিমন্ত্রীকে কটূক্তিকারীর বিরুদ্ধে মামলার বাদী হওয়া আশুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন মাদবর সহ চার সাংবাদিকের নামে মিথ্যা মামলা দায়ের করে কথিত এই যুবলীগ নেতা। অভিযোগ রয়েছে একেক সময় একেক পরিচয় ব্যবহার করে বিশাল অর্থ-সম্পদের মালিক হয়েছে এই প্রতারক। কোন কোন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকটাত্মীয়ের পরিচয়ে,কোন কোন সময়ে রাষ্টপতির আত্মীয় কখনো আবার প্রধানমন্ত্রীর খুব কাছের জন পরিচয় দিয়ে এলাকা দাপিয়ে বেড়ান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share