April 28, 2026, 8:55 pm
Logo
শিরোনামঃ
সাভারে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট করায় সংবাদ কর্মীকে অপহরনের চেষ্টা কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সাউন্ডবাংলা প্রকাশিত করোনাপ্রেম-এর মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি 351
নিউজ আপঃ Saturday, February 11, 2023

সাউন্ডবাংলা প্রকাশিত কথাশিল্পী নজিবুল আকবর-এর উপন্যাস ‘করোনাপ্রেম’-এর মোড়ক উন্মোচিত হয়েছে বইমেলায়। বিকেল ৪ টায় বাংলা একাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে টিমুনী খান রীনোর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে ‘করোনাপ্রেম’ প্রসঙ্গে আলোচনা করেন কথাশিল্পী শান্তা ফারজানা, সাহিত্য সমালোচক শামসের জাহান হোমায়রা, কবি আহমদ আল কবির চৌধুরী, ওয়াজেদ রানা প্রমুখ।

করোনাপ্রেম-এর সংক্ষিপ্ত বর্ণনায় কথাশিল্পী নজিবুল আকবর বলেন, নির্মম মহামারি করোনাকালে বিভিন্ন ধরণের সংকট যেমন তৈরি হয়েছে, ছাত্র-যুব-জনতার জীবনে তেমন নেমে এসেছে সংকট-সমস্যা। এত কিছুর ভিড়েও প্রেম-পরিণয় এগিয়ে অবিরাম মুগ্ধতা নিয়ে। আর এসব ঘটনার মধ্যে আবর্তিত ‘করোনাপ্রেম’। সংগ্রহ করতে পারবেন লিটল ম্যাগ চত্বরের ৭২ নম্বর স্টলে ও অনলাইন বই বাজার রকমারি ডটকম-এ।

প্রকাশক হিসেবে বক্তব্যকালে মোমিন মেহেদী দেশের নতুন প্রজন্মের লেখক-কবিদের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজে যেমন লেখেন, তেমন অন্য লেখক-কবিগণের বই পড়ুন। বইপ্রকাশে সর্বাত্মক সহায়তা নিয়ে এগিয়ে চলা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার সাথে যোগাযোগ করুন-নান্দনিক বই আর প্রেরণার প্রত্যয়ে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share