February 13, 2026, 5:53 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশা কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী থেকে 293
নিউজ আপঃ Monday, August 16, 2021

রাজবাড়ীর পাংশায় সোমবার (১৬ আগষ্ট) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ মিলনায়তনে বসত বাড়ীতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষের সভাপতিত্বে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনোজিৎ কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল।

এছাড়াও উপস্থিত ছিলেন, শহীদ নূর আকবর,উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ী ও মাদিদুর রহমান,অতিরিক্ত উপ-পরিচালক,(উদ্যান)কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ী ও কাজী এজাজুল করিম, পাংশা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে মনোজিৎ কুমার মল্লিক বলেন, বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান এমনভাবে তৈরি করা হবে, যা একজন কৃষক সারা বছরই খামার থেকে কিছু না কিছু পাবেনই। কখনো সবজি থাকবে, আবার কখনো থাকবে ফল। বসতবাড়ীর আশেপাশে বিভিন্ন ধরনের শাক সবজি, পেঁয়াজ মরিচ, এর আবাদ করতে হবে। স্বল্প টাকার ওষুধ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, কাঁচকলা ও পেঁপের আবাদ বেশি করে করতে হবে। কারন, এ দুটো হলো মহাঔষধ এছাড়াও এটি খুবই নিরাপদ। এছাড়াও বাড়ীর আঙ্গিনায় বিভিন্ন ধরনের ফলমূল এর গাছ রোপন করার উপর তাগিদ দেন তিনি।

রাজবাড়ী পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, প্রকল্পটির আওতায় গ্রামের মানুষ বসতবাড়ির আঙিনা, পুকুর ও খালের পাড়, বাড়ির আশপাশ, স্যাঁতসেঁতে ছায়াযুক্ত প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করবেন। এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তাও নিশ্চিত হবে।

দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় শেষে  উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। পরে প্রত্যেক কৃষককে একটি করে আমের চারা, পেয়ারার চারা ও মালটা গাছের চারা বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share