April 4, 2026, 7:10 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আজানের ধ্বনি”   মোস্তাফিজুর রহমান  – নিউজ অলটাইম

স্টাফ রিপোর্টারঃ 350
নিউজ আপঃ Wednesday, July 7, 2021

আজানের সুর আহা! কি সুমধুর,
হিয়াদুলে প্রশান্তিতে মন  হয় ব্যাকুল।
পাঁচ ওয়াক্ত নামাজেতে হলে মশগুল,
অনটন ক্লান্তি অবসাদ দুঃখ বেদনা হয়ে যাবে দূর।
ফজরে মোয়াজ্জেমের আযানের সুরে ,
ছুটে চলো মুসলিমগণ মসজিদ প্রাঙ্গণে।
নয় সময় এখন আর ঘুমানোর,
খুলেছে প্রভু তোমার রহমতের দোর।
অলসতা করলে তুমি পড়বে বিপাকে,
শয়তানের কবলে তুমি পাকড়াও হবে।
বিপথগামী হবে তুমি ফজর কাজা করলে,
বঞ্চিত হবে তুমি কল্যাণ সৌভাগ্য লাভে।
দুঃখ দূর হবে না তোমার ইহ  জনম ধরে,
অশান্তির দাবানলে ডুববে গহবরে।
সকল কাজে বরকত হতে হবে বঞ্চিত,
রেজেকের পেরেশানি হবে ঘনীভূত।
নামাজ অন্তে জমিনেতে রেজেক তালাশেতে,
উল্লাসে ছড়িয়ে পড় দিগ্বিদিকে।
দেহমন উঠবে তোমার প্রশান্তিতে নেছে,
সুঠাম স্বাস্থ্যের অধিকারী নিরোগ জীবন লাভে।
সকল কাজে বরকতের দুয়ার যাবে খুলে,
অফুরন্ত কল্যাণে তোমার জীবন যাবে ভরে।
কাজের ফাঁকে নামাজেতে মন নিলে বেঁধে,
রবেনা হতাশা জীবন ধন্য প্রশান্তি অর্জনে।
দুশ্চিন্তা দুর্ভাবনায় পড়বেনা বিপাকে,
বিপদ বালা মুসিবতে আল্লাহ সহায় হবে।
রিজিক সবকিছুর ফয়সালা তোমার হবে আসমানেতে,
খোদার বিধান মোতাবেক জীবন পরিচালিত হলে।
ভয় ডর শঙ্কাহীন সৌভাগ্যবান  ইহ-পরকালে,
গর্বিত হবে তুমি সুখী সমৃদ্ধ জীবন লাভে।
প্রিয় পাত্র হবে সকলের মান সম্মান অর্জনে ,
শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত জীবন ধন্য হবে।
সকল কাজে খোদা তোমার বন্ধু হয়ে যাবে,
শ্রেষ্ঠ নিয়ামত অনন্ত সুখের জান্নাতের অধিকারী  হবে।।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share