April 12, 2026, 5:34 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

হিরন্যকান্দি জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মাদ্রাসায় দেওয়া হয় সব ধরণের শিক্ষা

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 624
নিউজ আপঃ Saturday, March 13, 2021

 শিক্ষা জাতির মেরুদন্ড, আর একজন সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে সব সময় উদগ্রীব থাকেন পিতা মাতা। যদি একটি সুন্দর পরিপাটি সু-শিক্ষায় শিক্ষা দিতে পারে এমন প্রতিষ্ঠানকেই প্রত্যাশা করেন অভিভাবকগণ। এবার এধরনের একটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আজকের এই প্রতিবেদন।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের হিরন্যকান্দি গ্রামে সুন্দর পরিবেশ সম্মতভাবে গড়ে উঠেছে ইসলামের সকল শিক্ষাসহ বাংলা, ইংরেজী, গনিত, সমাজ বিজ্ঞানসহ আধুনিক সব শিক্ষার প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মাদ্রাসা। একই নামে বালক ও বালিকা মাদ্রাসা চলছে।

হিরন্যকান্দি জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মহিলা মাদ্রাসায় রয়েছে ৫০ জন শিক্ষার্থী। আর বালক মাদ্রাসায় রয়েছে ৩৪ জন শিক্ষার্থী। দু”টি প্রতিষ্ঠান মিলে সর্বমোট ৮৪ জন।  এই মাদ্রাসার শিক্ষক সংখ্যা ৬ জন।
গতকাল হিরন্যকান্দি জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মাদ্রাসায় সরেজমিন গিয়ে দেখা যায়, মাদ্রাসার শিক্ষার্থীরা ব্লাক বোর্ডে একজন আরবি, একজন বাংলা এবং একজন ইংরেজী হাতের লেখা লিখছে। তাদের অসাধারন হাতের লেখা দেখে আশ্চর্য্য হয়ে দেখি। তারা যেমন হাতের লেখা তেমনি পড়াশুনা।

কয়েকজন ছাত্র বলেন, ২০১৯ সালে মাদ্রাসাটি স্থাপিত হওয়ার পর থেকে আমরা এখানে কোরআন শরীফ তেলাওয়াত, বাংলা, ইংরাজী, গনিত, সমাজ বিজ্ঞান, সাধারন জ্ঞানসহ সকল আধুনিক পড়ালেখা এখানে শিক্ষা দেওয়া হয়। আমাদের শিক্ষকগণ অতি সুন্দরভাবে শিক্ষা দিয়ে থাকেন।

হিরন্যকান্দি জামিয়া আরাবিয়া দারুল আযহার হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম মোহাম্মদ নুরুল আলম বলেন, গত ২০১৯ সালে এলাকার সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রয়াসে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণ করি। এসময় আমাকে সার্বিক সহযোগিতা করে এলাকার মুরব্বিরা। সবার সহায়তায় প্রতিষ্ঠানটি সুন্দরভাবে  এগিয়ে যাচ্ছে। বর্তমানে বালক বিভাগ আর বালিকা বিভাগ মিলে মোট শিক্ষার্থী সংখ্যা ৮৪ জন। আর শিক্ষক সংখ্যা ৬ জন। এদেরকে সঙ্গে নিয়ে মাদ্রাসাটি পরিচালিত করে চলেছি।

আমাদের মাদ্রাসার বৈশিষ্টগুলো হলো অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত, মনোরম পরিবেশে পাঠদান, আন্তর্জাতিক মানের তেলাওয়াতের জন্য মশকের সু-ব্যবস্থা ও বাংলা, অংক, ইংরেজীর উপর বিশেষ গুরুত্বারোপ করা। শিক্ষাদানের জন্য বিভাগ সমুহ আধুনিক নূরানী ও নাজেরা বিভাগ, হিফজো বিভাগ এবং বাংলা, অংক, ইংরেজীতে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা বিভাগ। আরবি হাফিজিয়া পড়ালেখার পাশাপাশি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share