January 31, 2026, 6:21 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

সুবর্ণচরে এবার স্কুলছাত্রী ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম 589
নিউজ আপঃ Saturday, February 2, 2019

সোনাই ডেক্স:নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ব চরবাটা ইউনিয়নে এবার ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের শাহজাহানের বাড়ির পাশে এ গণধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (০১ ফেব্রুয়ারি) রাতে ভিকটিমের বড় ভাই নিরব চরজব্বর থানায় একটি মামলা দায়ের করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে ইস্রাফিল আজাদ স্বপন (২৩) ও একই ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে নিজাম (২২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ভিকটিম তার মাকে হাতিয়া যাওয়ার সময় বাড়ি থেকে এগিয়ে দেওয়ার জন্য বুড়ার দোকানের কাছে যায়। পরে সে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা চালক স্বপন ভাড়া ছাড়াই বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ভিকটিমকে গাড়িতে ওঠান। পরে অটোরিকশায় করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে দক্ষিণ চরমজিদ গ্রামের একটি নির্জন স্থানে নিয়ে আসে। সেখানে নিজাম নামে আরও একজন অপেক্ষা করে। পরে স্বপন ও নিজাম দু’জন মিলে ভিকটিমকে গণধর্ষণ করে।

শুক্রবার সকালে ভিকটিম বাড়িতে এলে তার পরিবারকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ভিকটিমের বড় ভাই নিরব ওইদিন রাতে স্বপন ও নিজামকে আসামি করে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করেন।

চরজব্বর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে মেডিকেলে পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর রাতে বিরোধী একটি দলকে ভোট দেওয়ার জেরে সুবর্ণচর উপজেলার চরবাগ্গা গ্রামে চার সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে। যা দেশ বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। পরবর্তীতে গত ১১ জানুয়ারি রাতে ঘরের সিঁদ কেটে সুবর্ণচরের পার্শ্ববর্তী কবিরহাট উপজেলায় তিন সন্তানের জননী এক গৃহবধূকেও গণধর্ষণের ঘটনা ঘটে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share