April 11, 2026, 3:51 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

১১ টন সয়াবিন তেল নিয়ে উল্টে গেল ট্রাক

ডেস্ক রিপোর্ট 275
নিউজ আপঃ Thursday, March 24, 2022

টাঙ্গাইল মহাসড়কের ওপর চাকা ফেটে ১১ টন সয়াবিন তেল নিয়ে মহাসড়কের ওপর উল্টে গেছে উত্তরবঙ্গগামী একটি ট্রাক। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কেউ হতাহত না হলেও ট্রাকে থাকা ড্রাম থেক সয়াবিন তেল মহাসড়কে পড়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

ট্রাকচালক আতোয়ার বলেন, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের আইল্যান্ডের ওপর উঠে গিয়ে উল্টে যায়। ট্রাকে সাড়ে ১১ টন সয়াবিন তেল ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, ট্রাকটিকে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের যে টুকু অংশে তেল ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুতই বালু দেওয়া হবে। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সব পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।

এছাড়াও মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল পরিবহনকে আপাতত থ্রি হুইলারের যাতায়াতে ব্যবহৃত আন্ডারপাস ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে। দূর্ঘটনার কারণে মহাসড়কের কোন যানজটের সৃষ্টি হয়নি বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share