March 11, 2026, 8:36 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা ২৯০

প্রতিবেদকের নাম 547
নিউজ আপঃ Monday, April 22, 2019

সোনাই নিউজ:শ্রীলঙ্কায় একের পর এক ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৯০ এ দাঁড়িয়েছে। ওই হামলায় ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানিয়েছে।

রোববার ইস্টার সানডের দিন সকালে এই দ্বীপরাষ্ট্রে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটে। দেশটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিন হোটেলে এ হামলা হয়। পরে আরও দুই স্থানে হামলা হয়।

২১ এপ্রিল ছিল খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।

ভয়াবহ বোমা হামলার পর ফেসবুক, টুইটারসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার সরকার।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতারা।

বিবিসি বলছে, হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬ জন বিদেশি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের পরিবার শ্রীলঙ্কায় বোমা হামলার শিকার হয়েছেন। বিস্ফোরণে সেলিমের মেয়ে–জামাই আহত হয়েছেন। সেলিমের নাতিরও মৃত্যু হয়েছে এ হামলার ঘটনায়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share