April 8, 2026, 6:35 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের বর্ডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট এর শুভ উদ্বোধন

রাজশাহী ব্যুরো 228
নিউজ আপঃ Friday, February 25, 2022

দক্ষ পৃলিশ,সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের ট্রাফিক মোড়ে,
রাজশাহী জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এবং থানা পর্যায়ে কর্মরত সদস্যদের ‘বডি ওর্ন  ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট ব্যবহার  কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল১০ টার সময় পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার)। এ সময় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) আবু সালেহ মোহাম্মদ আশরাফুল, পুঠিয়া সার্কেলের এএসপি এমরান জাকারিয়া, বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম একরামুল হক,  রাজশাহী ট্রাক মালিক সমিতির সভাপতি, আবুল কালাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির ধর্মবিষয়ক সদস্য ওবায়দুল রহমান, রাজশাহীর মালিক সমিতির সেক্রেটারি মতিউল হক পিটু, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্রাফিক বিভাগের কর্মকর্তা, পরিবহণ নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে  পুঠিয়া থানায় এবং ট্রাফিক বিভাগে এই ‘বডি ওর্ন ক্যামেরা’ সরবারহ করা হয়েছে।
রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share