February 15, 2026, 1:11 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে ভারতীয় অতিথিদের সনাতন ধর্মাবলম্বীদের প্রথম দূর্গামন্দির পরিদর্শন

রাজশাহী ব্যুরো হাবিল উদ্দিনঃ 208
নিউজ আপঃ Monday, February 28, 2022

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব  উৎপত্তিস্থল রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর দুর্গামন্দিরে। রাজ কংস নারায়ণ রায় বাহাদুর ১ম শারদীয় দুর্গা উৎসবের প্রচলন করেছিলেন ১৪৮০ খ্রিস্টাব্দে।
সোমবার(২৮শে ফেব্রুয়ারি) দুপুরে ঐতিহাসিক সেই দুর্গামন্দির পরিদর্শন করেছেন রাজশাহীতে সফররত ভারতীয় অতিথিবৃন্দ।
এ উপলক্ষে তাহেরপুরে দুর্গামন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভারতীয় অতিথিদের হাতে অষ্টধাতুর দুর্গাপ্রতিমা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগেরসভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল, ফ্রেন্ডস অব বাংলাদেশের (ইন্ডিয়া চ্যাপ্টার) সহ-সভাপতি সত্যম রায় চৌধুরী ও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক এসএম সামছুল আরেফীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্তসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের পূর্বে দুর্গামন্দিরে পূজা অর্চণা করেন ভারতীয় অতিথিরা। এরআগে সোমবার সকালে রাজশাহী বিশবিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ভারতীয় অতিথিবৃন্দ। এ সময় বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং শহীদ শামসুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং বিশ্ববিদ্যালয় শহীদ মিনার, শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শনসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
এরপর শহীদ তাজ উদ্দিন আহমেদ সিনেট ভবনে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, প্রফেসর সুলতান-উল ইসলাম সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share