April 13, 2026, 2:28 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজশাহীতে পুলিশ ফাঁড়ি ও রেশন ষ্টোর ভবনের উদ্বোধন করলেন আইজিপি-নিউজ অলটাইম

রাজশাহী ব্যুরো 300
নিউজ আপঃ Monday, January 3, 2022

রাজশাহীতে দু’টি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। একইসঙ্গে নগর পুলিশের (আরএমপি) রেশন স্টোর ভবন উদ্বোধন করেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মৃতি ধারণে আরএমপির পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
সোমবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আরএমপির পুলিশ লাইন্সে তিনি প্রধান অতিথি হিসেবে দুই পুলিশ ফাঁড়ি, রেশন ভবন ও পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করেন।  এসময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্রসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুলিশ লাইন্সের ভেতরে ৫ হাজার ৬৪০ বর্গফুটের দ্বিতল বিশিষ্ট রেশন স্টোর ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ১৯২ টাকা। আর ২ হাজার ২৯২ বর্গফুটের ছয়তলা বিশিষ্ট মালোপাড়া পুলিশ ফাঁড়ি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২ হাজার ৭৭৪ বর্গফুটের ছয়তলা তালাইমারী পুলিশ ফাঁড়ি ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৪৩২ টাকা।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share