April 11, 2026, 10:17 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে নৌকার বিদ্রোহী ৮ প্রার্থীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার 

এ কে আজাদ  রাজবাড়ী 259
নিউজ আপঃ Thursday, December 23, 2021

আগামী ২৬ ডিসেম্বরের ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলার ৭ টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দী হওয়ায় জেলা আওয়ামীলীগ ৮ জন কে বহিষ্কার করেছে।

বহিষ্কৃতরা হলেন, মিজানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কবির উদ্দিন শিকদার বাবলু, আলীপুর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক, মূলঘর ইউনিয়নের এস.এ হিরু, সুলতানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, বসন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন সরদার ও বর্তমান চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান বাবু, খানগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতাহার হোসেন তকদির এবং সাবেক চেয়ারম্যান রামকান্তপুর ইউনিয়নের আব্দুর রহিম মোল্লা।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর স্বাক্ষরিত প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার অধীনস্ত ইউনিয়ন সমূহে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে অংশগ্রহণ করায় দলের গঠনতন্ত্রের ৪৭ ধারা এবং কেন্দ্রের নির্দেশনা মোতাবেক কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করা হলো।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share