March 12, 2026, 5:46 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

রাজবাড়ীতে নারীসহ ৫ জনকে পিটিয়ে জখম করার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন 

এ কে আজাদ  রাজবাড়ী 281
নিউজ আপঃ Sunday, June 5, 2022

রাজবাড়ী পৌর এলাকার ভবানীপুরে মাস্টার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙে নারীসহ পাঁচজনকে পিটিয়ে জখম ও নির্যাতন করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখা।

রোববার (৫ জুন) সকাল ১০ টা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি পূর্ণিমা দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক এ্যাড. দেবাহুতি চক্রবর্তী, সাবেক সভাপতি লায়লী নাহার, সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা, অনিতা চক্রবর্তী ও নির্যাতিত পরিবারের সদস্য শুভ্রা ঘোষ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের সম্ভান্ত মাস্টার বাড়ীর সীমানা প্রাচীর ভেঙে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় তিন নারীকে পিটিয়ে জখম করা হয়। একই সঙ্গে নারীদের লাঞ্ছিত করা হয়। এঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share