March 15, 2026, 2:44 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আফগান যুদ্ধে জড়িয়ে পড়া পাকিস্তানের ভুল ছিল: ইমরান খান

অলটাইম নিউজ ডেক্স 479
নিউজ আপঃ Friday, January 29, 2021

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগান যুদ্ধে জড়িয়ে পড়া পাকিস্তানের ভুল ছিল বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বের অংশ হয়ে আমাদের দেশ চড়া মূল্য দিয়েছে। এই যুদ্ধে যোগ দিয়ে সে সময়কার শাসকরা চরম ভুল করেছেন এবং এর জন্য পাকিস্তান মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাজধানীতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন।

ইমরান খান বলেন, নাইন ইলেভেন হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না; অথচ আমেরিকার নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল আমাদের প্রথম ভুল।

তিনি আরও বলেন, আফগান যুদ্ধে জড়িয়ে যাওয়ার বিনিময়ে পাকিস্তানকে বৈদেশিক সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, মনে রাখতে হবে কোথাও ফ্রি কোনো খাবার নেই।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share