April 13, 2026, 8:53 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

যশোরের শার্শার গোড়পাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিবেদকের নাম 246
নিউজ আপঃ Tuesday, December 24, 2019

মোঃ সাগর হোসেন ,বেনাপোল প্রতিনিধিঃশার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশব্যাপী উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে যশোরের শার্শার গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

সোমবার বিকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারের ব্রিজের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। এসময় অবৈধ ভাবে সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করায় ২০টি দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযানে খুশি এলাকার মানুষ । তারা চান অবৈধ স্থাপনা দখলমুক্ত হোক। অবৈধ দখলদারদের দখলে থাকা হাকর-বেতনা দখলমুক্তসহ সড়কের দু’পাশের জমি উন্মুক্ত করে রাস্তা প্রশস্ত করা হোক। এতে করে জনসাধারণের দূর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে জানান স্থানীয়রা।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, আগামী সাতদিনের মধ্যে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share