February 15, 2026, 4:05 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মামার সাথে নদীতে গোসল করতে যাওয়া শিশু  যুথীর মরদেহ ভেসে উঠল

প্রতিবেদকের নাম 574
নিউজ আপঃ Tuesday, June 9, 2020

আর কে ওসমান আলী দিনাজপুর প্রতিনিধিঃসারা রাত অপেক্ষার পর নদীতে ভেসে উঠলো নিখোঁজ যুথীর মরদেহ। গতকাল নদীতে মামার সঙ্গে গোসল করতে যায় যুথী। কিন্তু হঠাৎ করে মামার গোসল করা অবস্থায় স্রোতে ভেসে যায় শিশু যুথী।

অনেক খোজঁখুঁজির পর অংশ নেয় ডবুরীদল। তাদের আপ্রাণ চেষ্টায় বিফলে যায় তার অভিযান। পরে আজ সকালে উপজেলার মেয়র আজাদ ফুট ব্রিজ এর নিচে পিলারের সঙ্গে আটকা অবস্থায় মরদেহটি পাওয়া যায়। এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায়।

যুথী আক্তারের বাবা কবির হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে যায় যুথী। পরে, স্থানীয়রা ও রংপুরের ডুবুরিরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে এলাকার লোকজন নদীতে মেয়র আজাদ ফুট ব্রিজের নিচে পিলারের সঙ্গে আটকা অবস্থায় ভাসতে দেখে খবর দিলে সেখানে গিয়ে যুথীর মরদেহ উদ্ধার করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহের ব্যাপারে অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গেল সোমবার বিরামপুরের কৃষ্টচাঁদপুরে মামার সাথে নদীতে গোসল করতে নেমে নদীর জলের প্রবল তলিয়ে স্রোতে যায় যুথী আক্তার। পরে, বিরামপুর ফায়ার সার্ভিস ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা দুইটা ৪০মিনিট থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ যুথীকে উদ্ধার করতে পারেননি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share