April 14, 2026, 1:31 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

মাধবপুরে আন্দিউড়া ইউপি উপ নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

প্রতিবেদকের নাম 378
নিউজ আপঃ Sunday, June 30, 2019

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (৩০ জুন) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছয়জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকারীরা হলেন- সমসু মিয়া (আওয়ামী লীগ), মিজানুর রহমান (স্বতন্ত্র), চৌধুরী ফজলে ইমাম সুমন (স্বতন্ত্র) ,মোস্তাক আহম্মেদ খান হেলাল (স্বতন্ত্র), নেপাল চন্দ্র দাস (স্বতন্ত্র) ও ফকির কাউছার আহম্মেদ (জাতীয় পার্টি)।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এর বিধি ১০ অনুসারে নির্বাচন কমিশনের ক্ষমতাবলে আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের শূন্য আসনে উপ-নির্বাচন উপলক্ষে গত ১৭ জুন তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল ৩০ শে জুন , মনোনয়নপত্র বাছাই ২রা জুলাই , প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ শে ৯ই জুলাই, ভোট গ্রহণের তারিখ আগামী ২৫ শে জুলাই।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পদত্যাগ করে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ করার পর চেয়ারম্যান পদটি শূন্য হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share