February 15, 2026, 1:10 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাধবী সরকার স্মরণে শোক সভা

এ কে আজাদ  রাজবাড়ী 270
নিউজ আপঃ Thursday, March 3, 2022

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে  হওয়া এই স্মরণ সভায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) হাসিবুল হাসান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দীন মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বাদশাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মাধবী সরকার ছিলেন একজন আদর্শ শিক্ষক। তার মতো শিক্ষক এই সময়ে পাওয়া বড় কঠিন। তিনি মূলত হিন্দু ধর্মীয় শিক্ষক হলেও অন্যান্য বিষয়ে তার পারদর্শীতা ছিলো ঈর্শনীয়। তিনি হিন্দু হননি, মুসলিম হননি, বৌদ্ধ হননি, খ্রিস্টান হননি, তিনি আসলে মানুষ হয়ে জন্মেছিলেন মানুষ হয়েই মৃত্যুবরণ করেছেন।
তিনি শুধু শিক্ষকই ছিলেন না ছিলেন ভালো অভিভাবক তার প্রমান পাওয়া যায় মৃত্যুর দিনে ছাত্র-ছাত্রীদের অশ্রুজলে। তার এই অকাল মৃত্যু পুরো বালিয়াকান্দিবাসীকে কাঁদিয়েছেন।
শিক্ষকেরা বলেন, আমাদের রবি দা, চতুর্থ শ্রেনীর কর্মচারী। তাকে প্রতি বছর পুজাতে জামা-কাপড় দিতেন মাধবী সরকার। শিক্ষার্থীরা তাকে মাতৃস্নেহে দেখতেন। মাধবী ম্যাডাম রুটিন তো বটেই, রুটিনের বাইরেও তিনি ক্লাস নিতেন। তিনি সকলের কাছের মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। সকলে তার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করবেন।
রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন, শিক্ষকদের আদর্শ নিয়ে কাজ করতে হবে মাধবী সরকারের মতো। মাধবী সরকার এই সমাজের শিক্ষকদের আইডল। তাদের মতো হতে হবে শিক্ষকদের। যাদেরকে সমাজ আজীবন মনে রাখবে। এসকল মানুষের অকাল প্রস্থান আমাদের দুঃখ দেয়, কষ্ট দেয়। আমি সিনিয়র শিক্ষক মাধবী সরকারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সৃষ্টিকর্তা যেন তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করে।
এসময় বালিয়াকান্দির সর্বস্তরের জনগন, বালিয়াকান্দির বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে তার আত্মার শান্তি কামনায় সর্বস্তরেরে মানুষকে অন্ন সেবা দেওয়া হয় বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share