March 12, 2026, 6:01 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বান্ধবীকে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে গণধর্ষণ

প্রতিবেদকের নাম 578
নিউজ আপঃ Tuesday, January 29, 2019

সোনাই নিউজ:বান্ধবীকে জিনিসপত্র কেনে দেয়ার কথা বলে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ধর্ষণ করেছে তিন বন্ধু। গুরুতর অবস্থায় রাতেই দশম শ্রেণির ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ওই ছাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে খুলনার মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম। তিনি বলেন, আফিল জুট মিলের সাবেক এক শ্রমিকের মেয়ে সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর সাগর নামে এক যুবক তাকে কিছু জিনিসপত্র কেনে দেয়ার প্রলোভন দেখিয়ে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে বেড়ায়।

সন্ধ্যার পর ছাত্রীকে আফিল জুট মিল এলাকায় নিয়ে যায় সাগর। সেখানে সাগর ও তার দুই বন্ধু বিল্লাল এবং সফিক ছাত্রীকে গণধর্ষণ করে ফেলে যায়। গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখে ছাত্রীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

ওসি সফিকুল ইসলাম আরও বলেন, রাতেই মেয়েটিকে দেখতে আমরা হাসপাতালে যাই। সেখানে মেয়েটির বক্তব্য রেকর্ড করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share