April 10, 2026, 11:16 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বসুন্দিয়ার পূণঃনির্বাচিত চেয়ারম্যান ‘রাসেল’-কে নাগরিক সংবর্ধনা প্রদান

আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি 231
নিউজ আপঃ Monday, January 10, 2022

যশোর সদরের বসুন্দিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গতকাল বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দ্বিতীয় বারের নির্বাচিত মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল-কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
জাতীয় ¯^র্ণ বিজয়ী চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল-কে আনুষ্ঠানিক ও আড়ম্বর ফুলেল সংবর্ধনা প্রদান করেন যথাক্রমে, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমানের নেতৃত্বে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, রোজী ইসলামের নেতৃত্বে ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ, বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগ এস,আই জাকির হোসেনের নেতৃত্বে বসুন্দিয়া পুলিশ ক্যাম্প, আব্দুর রশীদ এর নেতৃত্বে ইউনিয়ন কৃষকলীগ, ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন, বসুন্দিয়া মোড় বাজার কমিটি, যশোর-১ পল্লী বিদ্যুৎ সমিতি বসুন্দিয়া অঞ্চলের পক্ষে, বসুন্দিয়া ¯^র্ণ ব্যবসায়ী সমিতি, বসুন্দিয়া কাঠ ব্যবসায়ী সমিতি, জগন্নাথপুর শিবানন্দপুর দাখিল মাদ্রাসা, বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রলীগ, ১নং ওয়ার্ড যুবলীগ, বসুন্দিয়া আওয়ামী ক্রীড়া চক্র। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর নেতৃত্বে উত্তরীয় পরিধান করিয়ে দেন।

সংবর্ধিত চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল উপস্থিত সকল সংগঠন, সংস্থা ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করে বলে আপনারা আমাকে ভোট দিয়ে আবারও আমাকে আপনাদের সেবক হিসেবে নির্বাচিত করেছেন। আমি আপনাদের সুখে দূঃখে পাশে থাকবো। আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share