January 31, 2026, 5:27 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন-নিউজ অলটাইম 

এ কে আজাদ  রাজবাড়ী 226
নিউজ আপঃ Monday, January 10, 2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ।

সোমবার (১০ জানুয়ারি) সকালে জেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের সামনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন   করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার ফকির, জেলা আওয়ামীলীগের ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু সহ জেলা আওয়ামীলীগের সকল নেতাকর্মী বিন্দ।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় শেখ সোহেল রানা টিপু বলেন, ১০ জানুয়ারি বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক খুশির দিন। এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে ফিরে আসেন।আরও বলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে।তাই এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কেরামত আলী বলেন, বঙ্গবন্ধু আমাদের একটা স্বাধীন ভূখণ্ড দিয়ে গেছেন। এটা রক্ষা করা আমাদের দ্বায়িত্ব। আর সেই লক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে। আগের থেকেও অনেক শক্তিশালী রাজবাড়ী জেলা আওয়ামী আজ৷


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share