February 13, 2026, 7:23 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

প্রচণ্ড গরমে নষ্ট হয়ে গেছে প্রায় ৫  হেক্টর জমির বোরো ধান। 

আবুল কালাম আজাদ, পাংশা প্রতিনিধি 336
নিউজ আপঃ Tuesday, April 13, 2021

পদ্মার বুকে জেগে ওঠা চরে কৃষকের দেখা    স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে উঠেছে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরের কৃষকদের। উপজেলার বাহাদুরপুর চরে বৈরী আবহাওয়া ও  প্রচণ্ড গরমে নষ্ট হয়ে গেছে প্রায় ৫  হেক্টর জমির বোরো ধান। স্বপ্নে ঘেরা জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত কৃষকের।
ধুধু মরু বালু চরে মাটি পরায় এবছর পুরো চর জুরে বাহাদুরপুরের কৃষকেরা আনন্দ উৎসবে বোরো ধান লাগিয়েছিলো। মনে স্বপ্নের জাল বুনেছিলো পদ্মার বুকে জেগে ওঠা এই চরকে ঘিরে কিন্তু কৃষকের স্বপ্ন দুরস্বপ্ন হয়ে ধরা দিলো এবছর। বৈরি আবহাওয়া ও ঠিকমত বৃষ্টি না হওয়ার কারনে চরের প্রায় ৫ হেক্টর জমির ধান পুড়ে চিটা হয়ে গিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাহাদুরপুর ইউনিয়নের পদ্মার বুকে জেগে ওঠা বিশাল চরের ধানখেত সবুজে ঘেরা। দূর থেকে বোঝার উপায় নেই। কিন্তু কাছে গিয়ে দেখা যায় ধানের ২৫ ভাগ নষ্ট। চিটা হয়ে শুকিয়ে সাদা হয়ে গেছে।
বাহাদুরপুরের কৃষক ফিরোজ খান বলেন, আমরা দায়িক-দেনা ও ঋণ নিয়ে চরে ধান লাগিয়েছিলাম। কিন্তু গরম আবহাওয়ার কারণে সব ধান ছিটা হয়ে গেছে। এখন দায়িক-দেনা দেবো কেমনে আর বউ পুলাপান নিয়ে খাবো কি?
পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ বলেন, বিগত ৪ই এপ্রিল পাংশা সহ সারা বাংলাদেশে গরম বাতাস প্রবাহিত হয়, এসময় যে সমস্ত ধান ফুল অবস্থায় ছিলো সেগুলা অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। পাংশা বাহাদুরপুর ইউনিয়নের কৃষক ভায়েরা এবছর চরে বোরো ধানের আবাদ করেছে, আমরা জানতে  এবং দেখতে পেয়েছি সেখানকার কিছু সংখ্যক ধান চিটা হয়ে গিয়েছে। আমরা কৃষক ভাইদের পরামর্শ  দিচ্ছি, তারা যেনো ধান শক্ত না হওয়ার প্রর্যন্ত জমিতে ২-৩ সেন্টিমিটার পানি ধরে রাখে। এবং সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তার কাছে পরামর্শ নিয়ে তারা যেনো ব্যাবস্থা গ্রহণ করে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share