February 15, 2026, 4:30 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থা সচল করতে গিয়ে জনসাধারণের চলাচল ব্যহত

এ কে আজাদ  রাজবাড়ী 210
নিউজ আপঃ Thursday, January 20, 2022

পাংশা পৌর এলাকায় পানি নিষ্কাশনের ড্রেনের উপর রয়েছে অবৈধ স্থাপনা। তবে পৌর কর্তৃপক্ষ ড্রেনেজ ব্যবস্থা সচল করতে ৭নং ওয়ার্ডের মাগুরা ডাঙ্গী এলাকায় প্রায় ২কোটি টাকা ব্যয়ে কাজ করছে।
স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আবুল কাশেম সারোয়ার ও জাকারিয়া এন্টারপ্রাইজ যৌথ ভাবে কাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন করে কিছু অংশের ড্রেনেজ ব্যবস্থা সচল করতে ভেকু দিয়ে কাজ করে। তবে ভেকু ওই স্থানে স্বাভাবিক ভাবে চলাচল করতে না পারা ও অপরিকল্পিত ভাবে খননের কারণে পাশের একাধিক দেওয়াল ধ্বসে পড়েছে। সেই সাথে খনন কৃত মাটি ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার উপর রাখায় জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। রাস্তার উপর জমে রয়েছে ময়লা পানি৷
এলাকা বাসির অভিযোগ এই এলাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে যায় রাস্তা দিয়ে। তবে কাজ হচ্ছে ভালো কিন্তু যেভাবে রাস্তার উপর মাটি ও দেওয়াল ধ্বসে আছে তাতে করে আমাদের আরও বেশি সমস্যা হচ্ছে।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের উক্ত কাজের ম্যানেজার  মোঃ ফরিদ উদ্দিনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি পরিচয় পেয়ে ফোন কেটে দেয়।
পৌরসভার ইঞ্জিনিয়ার আজিবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, আমরা ঠিকাদার প্রতিষ্ঠান কে চিঠি দিয়েছি ঠিক করে দেওয়ার জন্য।
পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিছিভ করেন নাই।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share