April 11, 2026, 2:47 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পাংশায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালন 

এ কে আজাদ রাজবাড়ীঃ 259
নিউজ আপঃ Saturday, November 6, 2021

জাতীয় সমবায় দিবস আজ। রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। সে অনুযায়ী এ বছর ৬ নভেম্বর (শনিবার) ৫০তম জাতীয় সমবায় দিবস। দিবসের এ বছরের প্রতিপাদ্য- বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন।

রাজবাড়ী পাংশায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে ৬ নভেম্বর শনিবার সকাল ১১টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ দিবসটি পালিত হয়।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা সমবায় অফিসার এস এম কামরুন নাহার, সমবায় সহকারী পরিদর্শক সুকান্ত কুমার দাস, ফ্যাসিলিটেটর সোহেল রানা, মুন্সি জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস। অনুষ্ঠান‌ শেষে শ্রেষ্ঠ সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share