February 7, 2026, 4:01 pm
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

পদ্মার এক পাঙাশ ৩২ হাজারে বিক্রি 

একে আজাদ, রাজবাড়ী 142
নিউজ আপঃ Tuesday, May 23, 2023

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।মাছটি ৩১ হাজার ৯০০ টাকায় জেলের কাছ থেকে এক মাছ ব্যবসায়ি কিনে নিয়েছে।
মঙ্গলবার(২৩ মে) সকাল সাড়ে ৯ টার দিকে পদ্মা নদীর অদূরে জেলে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পরে।
স্থানীয় সূত্রে জানা গেছে,জেলে বাসুদেব হালদার ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে সকাল সাড়ে ৯ টার দিকে তার জালে বড় একটা পাঙাশ মাছ ধরা পড়ে।পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে স্থানীয় মাছ ব্যবসায়ি চান্দু মোল্লা ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ি চান্দু মোল্লা বলেন, পদ্মার পাঙাশের ভালো চাহিদা।তাই সকালে আড়তে ২২ কেজি ওজনের পাঙাশ মাছটি উঠলে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি জেলের কাছ থেকে কিনে নেই।মাছটি একদমই টাটকা ও তাজা। এখন মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে কেজি প্রতি ৫০ টাকা লাভ রেখে বিক্রি করে দিবো।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share