January 31, 2026, 8:18 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

নবনির্বাচিত মেয়রকে ফুল দিয়ে বরণ করে নিল পৌরবাসী

আনোয়ারুল ইসলাম, রাজবাড়ি জেলা প্রতিনিধি 365
নিউজ আপঃ Wednesday, February 24, 2021

রাজবাড়ীর পাংশা পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার ও কাউন্সিলরদের পৌরসভায় যোগদানকে কেন্দ্র করে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার কর্মকর্তা ও পৌরবাসী শুভেচ্ছা জানিয়েছেন। 
নতুন মেয়রের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পৌরসভার সাবেক কাউন্সিলর, কর্মকর্তা ও পৌরবাসী। এছাড়াও উপস্থিত অতিথি ও নবনির্বাচিত কাউন্সিলরদের একে একে ফুল দিয়ে বরণ করে নেন পৌরসভার কর্মকর্তারা।
শুভেচ্ছা জানানোর মুহূর্তে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, রাজবাড়ী ২আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ নজরুল, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী মন্ডল প্রমূখ।
এসময় নবনির্বাচিত মেয়রকে উপজেলা প্রেসক্লাব পাংশা এর  পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন আবুল কালাম আজাদ
উপস্থিত অতিথি ও নবনির্বাচিত মেয়র ওয়াজেদ আলী মাস্টার বক্তব্যের মাধ্যমে পৌরবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেই সাথে পাংশা পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপ দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও পৌরসভার কর্মকর্তাদের ন্যায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহবান জানান।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share