April 13, 2026, 12:55 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

আবুল কালাম আজাদ নিজস্ব প্রতিনিধি 354
নিউজ আপঃ Monday, February 22, 2021
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে

দেশের অন্যতম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে পদ্মা নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় ৬ শতাধিক যানবাহন।  কতৃপক্ষ বলছে ফরিদপুরের সদরপুর আটরশির উরস ও টানা তিন দিন সরকারি ছুটি থাকার কারণে অতিরিক্ত চাপ বাড়ছে।   

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকাতে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার সড়কের ওপর নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় সাড়ে চার শতাধিক বাস ও ট্রাক।

অন্যদিকে গোয়ালন্দ মোড়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর দিকে প্রায় তিন কিলোমিটার সড়কের ওপর নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

যশোর থেকে ছেড়ে আসা ট্রাক চালক মহব্বত হোসেন বলেন, রোববার সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে আসলে এখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ আমাদেরকে এখান থেকে ঘাটে যেতে না দিয়ে রাজবাড়ীর দিকে ঘুরিয়ে দেন। এখনো এখান থেকে যেতে পারিনি।

অন্য আরেকজন ট্রাক চালক বলেন, সারা রাত এই খোলা আকাশের নিচে রাত কাটিয়েছি। এখানে নেই কোন খাবারের দোকান, নেই টয়লেট। দুর্বিষহ জীবন কাটাচ্ছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্ রনি বলেন, আটরশির উরস ফেরত বাস ও তিন দিন সরকারি ছুটি থাকার কারণে ঘাটে বাড়তি যানবাহনের চাপ রয়েছে। এ সকল যানবাহনগুলোকে নদী পার করার জন্য এই নৌরুটে ১৬টি ফেরি চলছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কাঁচা পণ্যবাহী ট্রাকগুলোকে নদী পারের সুযোগ করে দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share