January 31, 2026, 7:13 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

দেশে ইন্টারনেটে ধীরগতি থাকবে চার ঘণ্টা

অলটাইম নিউজ ডেক্স 395
নিউজ আপঃ Tuesday, January 26, 2021

দেশে ৩০ জানুয়ারি বাংলাদেশ সময় রাত দুইটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চার ঘণ্টা ইন্টারনেট সেবা ধীরগতির মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিএসসিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সময় সি–মি–উই–৫ কর্তৃপক্ষ সাবমেরিন কেব্‌লে রক্ষণাবেক্ষণের কাজ করবে। এতে চার ঘণ্টা সি–মি–উই-৫–এর মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

বিএসসিসিএল আরও জানায়, এ সময়ে সি–মি–উই-৪ সাবমেরিন কেব্‌ল ও আইটিসি অপারেটরের সার্কিট চালু থাকবে। সব মিলিয়ে ইন্টারনেট সেবা বজায় থাকবে। তবে গ্রাহকেরা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন।

২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-৫ (সি-মি-উই-৫) সাবমেরিন কেব্‌লে যুক্ত হয় বাংলাদেশ। এর আগে বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেব্‌ল সি-মি-উই-৪–এর সঙ্গে যুক্ত হয়।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share