April 13, 2026, 11:56 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের মায়ের মৃত্যু

প্রতিবেদকের নাম 353
নিউজ আপঃ Wednesday, September 16, 2020

সোহেল রানা, সাভার:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের মা শিরিয়া খানম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিরিয়া খানম মৃত্যুকালে ৩ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার এশার নামাজের পর সাভারের তালবাগ কবরস্থান মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার মমতাময়ী জননী শিরিয়া খানম আর নেই। বার্ধক্যজনিত কারণে আম্মা কিছুদিন অসুস্থ ছিলেন। মঙ্গলবার যখন আম্মাকে দেখতে যাই, আম্মা তখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকরা ছাড়পত্র দেয়ায় আজই তার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু মা আর ফিরলেন না। আমাকে অভিভাবকহীন করে চলে গেলেন চিরতরে। আমার মাথায় আশীর্বাদের ছায়া রেখেই মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।’
তিনি আরও লিখেছেন, ‘ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম। মা আমাদের মানুষ করেছিলেন। সেই মা চলে যাওয়ায় মাথা থেকে যেন একটা ছায়া সরে গেল। সবাই আম্মার জন্য দোয়া করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের মা শিরিয়া খানমের মৃত্যুতে সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য ও সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জে এইচ রানা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত এবং মহান সৃষ্টি কর্তার কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share