March 13, 2026, 7:36 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

টিটু সভাপতি-তানভীর সম্পাদক : বিএমএসএফ এর পিরোজপুর জেলা কমিটি

প্রতিবেদকের নাম 588
নিউজ আপঃ Sunday, November 25, 2018

এস.ডি রিপন মাহমুদ (পিরোজপুর) প্রতিনিধি ॥

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-(বিএমএসএফ) এর পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পিরোজপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। নব-গঠিত এ কমিটিতে সভাপতি জহিরুল হক টিটু (যায়যায়দিন) ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ (বাংলাদেশ প্রতিদিন)।

কমিটির অন্যান্যেরা হলো সিনিয়ন সহ-সভাপতি খালিদ আবু (আমাদের সময়), সহ-সভাপতি শফিকুল ইসলাম মিলন (এটিএন বাংলা), সহ-সভাপতি মো. দেলওয়ার হোসাইন (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো.তামিম সরদার (ইনডিপেনডেন্ট টিভি), সাংগঠনিক সম্পাদক এইচ এম জুয়েল (মোহনা টিভি), কোষাধ্যক্ষ মো.হাসিবুল ইসলাম হাসান (বৈশাখী টিভি), দপ্তর সম্পাদক কবির হোসাইন (দিপ্ত টিভি), আইন বিষয়ক সম্পাদক এ্যাড.ওয়াহিদ হাসান বাবু (পিরোজপুরের খবর), সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মানষ বৈড়াগী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাকসুদ আক্তার (পিরোজপুরের কথা), ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আবীর হাসান (মাতৃছায়া)। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলো কে এম মোস্তাফিজুর রহমান, মো. খেলাফত হোসেন খসরু (আমাদের অর্থনীতি) হাসান মামুন (আলোকিত বাংলাদেশ),অভিজিৎ মন্ডল (৭১ টিভি), রিয়াজ আহমেদ নাহিদ (আরটিভি), মো. ফয়সাল হাসান (বিজয় টিভি),মুহিদুল ইসলাম (এশিয়ান টিভি),সৈয়দ বশির আহমেদ (ভোরের অঙ্গীকার), মো. মনির চৌধুরী (দৈনিক তথ্য দপর্ণ), ওয়ালিউর রহমান (দৈনিক গ্রামের সমাজ)।

কমিটি গঠনের আগে বিএমএসএফ পিরোজপুর জেলা শাখার আয়োজনে সাধারণ সভায় পিরোজপুর প্রেসক্লাব সাবেক সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, পিরোজপুরের কথা’র সম্পাদক জহিরুল হক টিটু, দৈনিক গ্রামের সমাজ নির্বাহী সম্পাদক পিরোজপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share