March 14, 2026, 10:27 pm
Logo
শিরোনামঃ
রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

গোয়ালন্দের যৌনপল্লী থেকে নগদ অর্থ সহ আটক ১০

এ কে আজাদ  রাজবাড়ী 237
নিউজ আপঃ Sunday, March 6, 2022

দেশের অন্যতম পতিতালয় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার সাইমুদ্দিন মন্ডল এর বোডিংয়ে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও তাসসহ ১০ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ার মৃতঃ করিম প্রামানিকের ছেলে মো. শওকত প্রামানিক (৩৭), উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার মৃতঃ লাল মিয়ার ছেলে মো. পান্নু শেখ (৩৭), বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার পিতা. শেখ বাবলুর ছেলে রুহুল আমিন শেখ (৩২), উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়ার মৃতঃ আরসব বিশ্বাস এর ছেলে মোঃ হাকিম বিশ্বাস (৪০), উত্তর দৌলতদিয়া গফুর মোল্লার পাড়ার মো. আফছার আলী শেখ এর ছেলে মোঃ আল আমিন শেখ (৩৫), উত্তর দৌলতদিয়া গফুর মোল্লার পাড়ার মৃতঃ আরশাদ আলী ফকির এর ছেলে মোঃ চাঁন মিয়া ফকির (৩৫), দক্ষিন দৌলতদিয়া সৈদাল পাড়ার ওয়াজ উদ্দিন মন্ডল এর ছেলে আঃ হক মন্ডল (৫০),পাবনা জেলার ধর্মগ্রাম এলাকার মো. আজিত মোল্লার ছেলে মোঃ রওশন মোল্লা (৩৪), গাইবান্ধা জেলার বরকাতপুর এলাকার মাসুদ মন্ডল এর ছেলে মোঃ বাবু মন্ডল (৩৩) ও সিরাজগঞ্জ জেলার মধ্য খাস কাউলিয়া মিয়াপাড়া গ্রামের মো. আলতাফ হোসেন এর ছেলে মোঃ নুর হোসেন (৩২)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া ঘাট এলাকার যৌনপল্লী সংলগ্ন সাইমুদ্দিন মন্ডল এর বোডিংয়ে অভিযান পরিচালনা করে বোডিং এর কক্ষ থেকে জুয়া খেলারত অবস্থায় ১০ জয়াড়িকে নগদ ২৮৫০টাকা ও তাসসহ তাদেরকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, তাদেরকে ১৮৬৭ সনের ধারা অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share