January 31, 2026, 4:12 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কুয়াকাটা হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র- প্রতিমন্ত্রী মহিব

মো: ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি 194
নিউজ আপঃ Saturday, January 27, 2024

কুয়াকাটা হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র। বরিশাল বিভাগ হবে স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি। কুয়াকাটায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি এসব কথা বলেন। শনিবার শেষ বিকেলে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে পৌর আওয়ামী লীগ ও পৌর মেয়রের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চান। তাই আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সাথে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করি। যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলাসহ আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে পারি।’

সভায় কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির আহমেদ ভূঁইয়ার সভাপিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, প্রতিমন্ত্রীর সহধর্মিনী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, জেলা পরিষদের সদস্য ফিরোজ শিকদারসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও জনপ্রতিনিধিদের উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share