January 31, 2026, 4:03 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় যুবলীগ’র উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, 246
নিউজ আপঃ Monday, June 28, 2021

পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় দেড় হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করেছে যুবলীগের নেতাকর্মীরা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার দুপুরে কলাপাড়া উপজেলা ও পৌর যুবলীগ এ কর্মসূচীর আয়োজন করে।

 

 

পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু’র নেতেৃত্বে পৌর শহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা, গোরস্থানসহ বিভিন্ন স্থানে এসব বৃক্ষ রোপন করা হয়। এছাড়া পৌর ও ইউনিয়ন যুবলীগ নেতা কর্মীদের মাঝে তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে।

এসময় কলাপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মো.মিজানুর রহমান বুলেট, উপজেলা যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর যুবলীগের সংগঠনিক সম্পাদক আলাআমিন হাওলাদার, গোলাম হায়দার মিঠু, যুবলীগ নেতা মো. মারুফ সহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর জাকি হোসেন জুকু বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কর্মসূচী পালন করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share