April 8, 2026, 10:07 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 245
নিউজ আপঃ Monday, January 17, 2022

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কলাপাড়া পৌর শাখার ১নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় দলীয় কার্যলয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএপির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু, পৌর যুবদলের আহবায়ক কামরুজ্জামান কাজল তালুকদার সঞ্চালনায় পৌর বিএনপির আহবায়য়ক গাজী মো. ফারুক এর সভাপতিত্বে জুম প্লাটফর্মে ভার্চ্যুয়ালের মাধ্যমে  প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির প্রশিক্ষণ বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী হুমায়ুন শিকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব অ্যাড. হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম আহবায়ক বিশ^াস শফিকুল ইসলাম টুলু, ইমরান বিশ^াস, জাকির হোসেন শিকদার,মহিপুর থানা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহজাহান পারভেজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমূখ। এসময় উপজেলা বিএনপির, পৌর বিএনপি, ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক বলেন, দীর্ঘ ১৪টি বছর অত্যাচার সহ্য করে আপনারা দলকে ভালবেসে ঐক্যবদ্ধ রয়েছেন। এই কর্মীসভার মাধ্যমে আপনারা আপনাদের ত্যাগি এবং যোগ্য নেতৃত্বকে পুনরায় দ্বায়িত্ব দিবেন।
প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশ আজ চরম সংকটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। এই কর্মীসভার মাধ্যমে আমাদের সুন্দর একটি কমিটি উপহার দিবেন। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ সংকট উত্তোরণে সামনে থেকে নেতৃত্ব প্রদান করবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share