April 11, 2026, 8:38 am
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

কলাপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

মো.ফরিদ উদ্দিন বিপু,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, 240
নিউজ আপঃ Friday, December 31, 2021

কলাপাড়ায় বিএনপির উপজেলা ও পৌর শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক হাজী হুমায়ুন সিকদার’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। পৌর যুবদলের আহবায়ক কামরুজ্জামান কাজল তালুকদার’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র আহবায়ক গাজী মো: ফারুক, সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সীসহ উপজেলা এবং পৌর বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পূর্বের কমিটির সদ্য প্রয়াত বিএনপি নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর বিএনপি’র সদস্য মাওলানা মো: আউওয়াল। পরে নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

এসময় শুভেচছা বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, দেশে গণতন্ত্র শুধু মুখেই শুনি। নবগঠিত নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসাসহ বিএনপির সকল আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহবান জানান তিনি।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share