April 13, 2026, 7:23 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

করোনামুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান।

প্রতিবেদকের নাম 221
নিউজ আপঃ Tuesday, July 7, 2020

আনোয়ারুল ইসলাম(আনোয়ার) রাজবাড়ী জেলা প্রতিধিনিঃরাজবাড়ী জেলার কালুখালী থানার অফিসার ইনচার্জ বিশ্ব মহামারী করোনা ভাইরাস থেকে মুক্ত হয়ে দীর্ঘ ৪২ দিন পর নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন, আজ ০৭/০৭/২০২০ তারিখ করোনা ভাইরাস থেকে সম্পুর্ন সুস্থ্য হয়ে তার কর্মস্থল যোগদান করলেন কালুখালী থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোহাম্মদ কামরুল হাসান। এ সময় কালুখালী থানার সকল অফিসার ফোর্সসহ স্যারকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়। এসময় অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন ‍‍‍‍‌” আমি করোনা আক্রান্ত হওয়ার রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিজানুর রহমান পিপিএম(বার) স্যার সহ উদ্ধর্তন কর্তৃপক্ষ এবং কালুখালীবাসী সবসময় আমার খোঁজ খবর নিয়েছে। এসময় আমার পাশে দাড়ানোর জন্য সাবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। করোনা কালে উন্নত পুলিশিং সেবা নিয়ে কালুখালী থানা পুলিশ সাধারন মানুষের পাশে ছিল। বর্তমান এবং ভবিষৎতে আরো জোড়ালো ভাবে থাকবে সর্বশেষ তিনি সকল সদস্যকে স্বাস্থ্য বিধি মেনে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন।
এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আমি সহ আমার সন্তানকে করোনা ভাইরাস থেকে মুক্ত করায় আল্লাহ তায়ালার নিকট কোটি কোটি শুকরিয়া। করোনায় আতংকিত না হয়ে আমাদের সচেতন হতে হবে। কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা করা যাবে না। সব সময় পজেটিভ থাকতে হবে। নিজের মনোবল বৃদ্ধি করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের মৃত্যুহার অনেক কম। তাই সব সময় আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share