February 12, 2026, 1:40 am
Logo
শিরোনামঃ
জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত প্রতিবন্ধী মানুষের অধিকার নিশ্চিত করতে থেরাপি সেবা সারাদেশে ছড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি সাভার পৌর ৯নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

একটি টিকিটের জন্য ৬ ঘণ্টা লাইনে দাড়িয়ে অপেক্ষা

প্রতিবেদকের নাম 325
নিউজ আপঃ Wednesday, March 23, 2022

দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যমের একটি হচ্ছে ট্রেন। সেখানেও হতাশার ছাপ, বললেন টিকিট করতে আসা সাধারন মানুষ। ট্রেনের টিকিট পেতে চরম ভোগান্তি পেতে হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।

একটি টিকিট হাতে পেতে ৫ থেকে ৬ ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে। ট্রেনের টিকিটের অনলাইন সিস্টেমের উন্নয়নের কাজ চলছে। এ কাজ আগামী ২৫শে মার্চ পর্যন্ত চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এটা শুরু হয়েছে ২০শে মার্চ। এ সময়ে হাতে লেখা কাগজের টিকিট দেয়া হচ্ছে। ফলে টিকিট দিতে সময় লাগছে অনেক। এখন মাত্র ২ দিনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে।

শতভাগ টিকিট দেয়া হচ্ছে কাউন্টার থেকে। তাই সবাই এসে ভিড় করছেন কমলাপুর স্টেশনে। আজ সকালে সরজমিন এসে কমলাপুর স্টেশনে এই চিত্র দেখা গেছে।

উল্লেখ্য, গত সোমবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছিলেন, ২০০৭ থেকে ট্রেনের অনলাইন টিকিট বিক্রি করছে কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেম (সিএনএস)। তাদের সঙ্গে আমাদের ১৫ বছরের চুক্তি ছিল। যা শেষ হচ্ছে ২০শে মার্চ। এরপর আমরা নতুনভাবে টেন্ডার করি। সেই টেন্ডারে কাজ পেয়েছে রাইড শেয়ারিং কোম্পানি সহজডটকম।

তিনি আরো জানান, যেহেতু ২০ মার্চ কম্পিউটার নেটওয়ার্কিং সিস্টেমের মেয়াদ শেষ হচ্ছে। সেহেতু এখন থেকে ট্রেনের টেকিট বিক্রি করবে সহজ। তাদের অভ্যন্তরীণ সেটআপের জন্য ৫ দিন সময় নিয়েছে। ২৬ তারিখ থেকে তারা ট্রেনের টিকিট বিক্রি করবে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share