April 11, 2026, 7:55 pm
Logo
শিরোনামঃ
কালামপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘মান্নান সিন্ডিকেট’ এর দৌরাত্ম্য: জিম্মি সাধারণ মানুষ মেহেদীপুর গ্রামে ব্যতিক্রমী আয়োজন: একত্রে ঈদের জামাতে পুরো গ্রাম রমজান উপলক্ষে সাভারে মানবাধিকার সংস্থার ইফতার জাবাল-ই-নূর মডেল মাদ্রাসায় ১২তম বার্ষিক পুরস্কার বিতরণ ও বালিকা ক্যাম্পাসের শুভ উদ্বোধন সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ঢাকা ১৯ আসনের গণআধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন সাভারে সামাজিক ও আইনি বিষয়ক মানবাধিকার সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা গোল্ডেন ব্যাচ–’৯৭ এর উদ্যোগে পূণর্মিলনী, শিক্ষকদের সংবর্ধনা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
নোটিশঃ
দেশব্যাপি জেলা ও উপজেলা প্রতিনিধি আবশ্যক। নুন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি/ সমমান পাস। যোগাযোগঃ 01715247336

আবহাওয়ার পূর্বাভাস: আজ থেকে শৈত্য প্রবাহ টানা ছয় দিন চলতে পারে

প্রতিবেদকের নাম 523
নিউজ আপঃ Saturday, January 11, 2020

সোনাই ডেক্স: আজ থেকে আবার তাপমাত্রা কমে রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুরু হওয়া শৈত্যপ্রবাহ পাঁচ-ছয় দিন পর্যন্ত চলতে পারে। তবে তা একই সঙ্গে সারাদেশে বিস্তৃত হবে না। মূলত উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। আকাশে মেঘ না থাকায় দিনের বেলা সূর্যের আলো পাওয়ার সম্ভাবনা আছে। ফলে তখন শীতের অনুভূতি কম থাকতে পারে। তবে শহরের চেয়ে গ্রাম এলাকায় শীত বেশি থাকতে পারে।

গতকাল দেশের বেশির ভাগ এলাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও দুপুর বাদে বেশির ভাগ সময় শীত ছিল। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অনেক জেলায় গুঁড়ি গুঁড়ি থেকে মৃদু বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঈশ্বরদীতে, ৪ মিলিমিটার। তবে আজ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, তাপমাত্রা কমে আজ শনিবার যে শৈত্যপ্রবাহটি শুরু হবে, তা পাঁচ-ছয় দিন চলতে পারে। তবে শৈত্যপ্রবাহটি একেক সময় একেক স্থানে বেশি বিস্তার লাভ করতে পারে।


এই বিভাগের আরও খবর....
ThemeCreated By bdit.Com
Share